জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: বুধবার মেদিনীপুর শহরের কাঁসাই নদীর তীরে গান্ধী ঘাট এলাকায় সেলফি জোন উদ্বোধন করলেন জেলাশাসক রেশমি কমল। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়, মেদিনীপুর পৌরসভার প্রশাসক সৌমেন খান, সমাজসেবী সুজয় হাজরা ও অতিরিক্ত জেলা শাসক সুদীপ সরকার সহ অন্যান্যরা।

পৌরপ্রশাসক সৌমেন খান বলেন, এক সময় মেদিনীপুর শহরে এই গান্ধী ঘাটে মানুষজন আসতেন না। নতুন বছরে গান্ধী ঘাট নতুন রূপে মেদিনীপুর সেলফি জোন হিসেবে আত্মপ্রকাশ করলো।

