আম আদমির জন্য সুখবর, ৩০ শতাংশ কমতে চলেছে ভোজ্য তেলের দাম

আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: নতুন বছর দরজায় কড়া নাড়ছে। তার আগেই আম আদমীর জন্য সুখবর এলো। ভোজ্য তেলের দাম এক ধাক্কায় অনেকখানি কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভোজ্য তেলের দাম কমানো হচ্ছে ৩০-৪০ শতাংশ। যে যে সংস্থাগুলি ভোজ্য তেল বিক্রি করে তাদের বলা হয়েছে এরপর থেকে ক্রেতারা যেন কম দামে ভোজ্য তেল পান। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের সচিব সুধাংশু পান্ডে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন, ভোজ্যতেল যাতে সর্বোচ্চ খুচরা দামে বিক্রি হয় সেদিকে নজর রাখতে।

সুধাংশু পান্ডে বলেন, রান্নার তেলের ওপর আমদানি শুল্ক প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বাজারে তেলের দাম কমবে ১৫ থেকে ২০ শতাংশ অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের তেলের দাম কমবে ৩০ থেকে ৪০ শতাংশ। সরকার চায় এই আমদানি শুল্ক কমানোর ফলে সাধারণ ক্রেতা যেনো লাভবান হন।

ভোজ্যতেল বিক্রয়কারী সংস্থাগুলিকে বলা হয়েছে, তারা যেন তেলের বোতল অথবা প্যাকেটের গায়ে পরিবর্তিত সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করে। খাদ্য ও গণবন্টন দফতরের সচিব আশ্বাস দিয়েছেন আগামী দিনে ভোজ্য তেলের দাম আরও কিছুটা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *