জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: গড়বেতার ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পাশের একটি ক্লাবে মাইক বাজিয়ে কর্মিসভা করার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, শনিবার থেকে ব্যানার্জিডাঙ্গা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে জেনেও সকাল আটটা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত গড়বেতার নবীন সংঘ ক্লাবের মাঠে আয়োজিত তৃণমূলের কর্মিসভায় মাইক বাজানো হয়। এই সভায় স্থানীয় বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা যোগ দিতে আসার সময় তাকে স্বাগত জানাতে তারস্বরে স্লোগান তোলা হয়।
পরীক্ষার মাঝখানে কর্মী সম্মেলন কেন করা হল? এই প্রশ্নের উত্তরে স্থানীয় তৃণমূল নেতা বলেন, প্রাচীর ঘেরা মাঠে কর্মিসভায় মাইক বাজানো হয়েছে, তাতে পরীক্ষায় কোনও অসুবিধা হয়নি।

