পুরুলিয়ায় দুঃস্থদের মাস্ক- সাবান সহ মেডিক্যাল কিট তুলে দিল রেড ক্রস সোসাইটি

সাথী দাস, পুরুলিয়া, ২৪ এপ্রিল: করোনার চতুর্থ ঢেউ ভ্রুকুটি দিচ্ছে। সেই মুহূর্তে দুঃস্থদের মাস্ক- সাবান সহ মেডিক্যাল কিট তুলে দিল পুরুলিয়া রেড ক্রস সোসাইটি। আজ পুরুলিয়ার সদর কার্যালয়ে প্রাথমিকভাবে এরকম চল্লিশ জনের হাতে পারিবারিক মেডিক্যাল কিট তুলে দেওয়া হয় এই আন্তর্জাতিক সমাজ সেবামূলক সংস্থার পক্ষ থেকে। হাইজেনিক এই কিটের মধ্যে জীবাণু থেকে মুক্ত থাকার বিভিন্ন সামগ্রী রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে রোজা ভক্তদের শুকনো ফল, দানা শস্য, বিস্কুট, তেল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।

রেড ক্রস সোসাইটির পুরুলিয়া জেলা সম্পাদক হীরক কুমার সাও বলেন, “করোনা আবহের শুরু থেকে রেডক্রস সোসাইটি অসহায়দের সব রকম ভাবে পাশে ছিল। এছাড়া অন্যান্য ভাবেও সমাজের কাজ করি আমরা। মেডিকেল কিট ওই সব মানুষের হাতে তুলে দেওয়া হয় যাঁরা নিজেদের পরিবারের সুরক্ষার জন্য ওই সব সামগ্রী বাজার থেকে কিনতে পারেন না। সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। “আজকের অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, রেড ক্রস সোসাইটির পদাধিকারী ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *