অশোকনগরে পর পর ছটি বাড়িতে চুরি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ এপ্রিল:
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় পরপর ৬ টি বাড়িতে দুঃসাহসিক চুরি। বেশিরভাগ বাড়িতেই বাসিন্দারা বিয়ে বাড়ির নিমন্ত্রণ অথবা কর্মসূত্রে বাইরে ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তের ছটি বাড়ি থেকে সোনা দানা এবং নগদ টাকা চুরি করে পালায় চোরেরা।

জালনার গ্রিল ও ঘরের তালা ভেঙ্গে তারা ভেতরে ঢোকে। যদিও সোনা দানা বা নগদ টাকা ছাড়া মূল্যবান সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, কাঁসা ও পিতলের বাসন ছুঁয়েও দেখেনি চোরেরা। একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছেনি ও বাটালি সহ একাধিক সামগ্রী। সব মিলিয়ে ৬ টি বাড়ি থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার সোনা এবং নগদ টাকা খোয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। চুরির পর প্রশ্ন থেকেই যাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *