২৭ মার্চ পুরুলিয়ায় সুকান্ত, প্রস্তুতি পদ্ম শিবিরে

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৪ এপ্রিল: সংগঠনই ভিত্তি। সংগঠনই ভবিষ্যত। মূলত এই চাপা স্লোগানকে পাথেয় করে সদস্যদের মনোবল চাঙ্গা করতে চাইছে পুরুলিয়া জেলা বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। আজ জেলা সাংগঠনিক সভায় সেই বার্তায় শোনা গেল কার্যকর্তাদের বক্তব্যে।

বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, ২৭ এপ্রিল রাজ্য সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদার প্রথম পুরুলিয়ায় আসছেন। ওই দিন বিকেলে পুরুলিয়া শহরে তাঁকে সামনে রেখে একটি মিছিল হবে। তারও প্রস্তুতি নিয়ে আলোচনা, হয় আজকের বৈঠকে।”

বৈঠকে ছিলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া পুরুলিয়া সাংগঠনিক বিভাগের আহ্বায়ক বিদ্যাসাগর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির নেতা বি পি সিং দেও প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *