সাথী দাস, পুরুলিয়া, ৯ জুন: বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে আক্রান্ত হলেন আনন্দ বাজার পত্রিকার পুরুলিয়ার আলোকচিত্রী। মঙ্গলবার ধরাতে পুরুলিয়া শহরের বিটি সরকার রোডে সংঘর্ষের সময় আলোকচিত্রী সুজিত মাহাতো ছবি তুলছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী ছুটে এসে তাঁকে কাজে বাধা দেয়। মোবাইল কেড়ে নেয়। হুমকি দিয়ে শারীরিকভাবে নিগ্রহ করে। তাদের হামলায় আহত হন ওই আলোকচিত্রী। তার পরই তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার প্রতিবাদ জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। আজ ঘটনার কথা উল্লেখ করে পুলিশ সুপারকে পুরুলিয়া জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। পুলিশ সুপার এস সিলভামুরগণ জার্নালিস্টস ক্লাবের প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

