আইনি ত্রুটি মুক্ত প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা পর্ষদ সভাপতির

রাজেন রায়, কলকাতা, ১০ জানুয়ারি: প্রাথমিক টেটের ফল ঘোষণা করা হল সোমবার। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়। ১১ মাসের মাথায় এই পরীক্ষার ফল ঘোষণা করল পর্ষদ।

আগেই পর্ষদের ওয়েবসাইটে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের আগে ড্রাফটও প্রকাশ করা হয়। প্রায় ৩ হাজার মতামত জমা পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। সব মতামত বিশেষজ্ঞদের দ্বারা বিচার করা হয়। এরপরই চূড়ান্ত ফল ঘোষণা করা হল। ছাত্র ছাত্রীদের রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই জানা যাবে ফলাফল।

এদিন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আইনি জটিলতা মুক্ত এবং ত্রুটিমুক্ত সর্বজন গৃহীত একটি স্বচ্ছ রেজাল্ট বার করতে। তার জন্য আমরা একটু সময় নিয়ে প্রথমে ড্রাফট বার করেছি। মতামত গ্রহণ করেছি। বিশেষজ্ঞের মতামত নিয়েছি। তারপর আমরা চূড়ান্ত ফল তৈরি করে প্রকাশ করেছি।”

এ বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। অনুপস্থিত ছিলেন ৫৫৮১৮ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১৮৯৫১৪ জন। পরীক্ষা বাতিল হয় ১২ জনের। ৯৮৯৬ জন পাশ করেছেন।

পর্ষদ সভাপতি বলেন, “২০২১ সালের জানুয়ারিতে পরীক্ষা গ্রহণ করা হয়। আমরা জানুয়ারির প্রথম দিকেই এ বছর ফল প্রকাশ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *