পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল নারায়ণগড় থানার পুলিশ। আজ একটি কর্মসূচির মাধ্যমে নারায়ণগড় থানা এলাকায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রাপকদের হাতে তুলে দিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান। খোয়া যাওয়া মোবাইলগুলি ফেরত পেয়ে খুশি প্রাপকরা। এদিন প্রায় নয়টি মোবাইল প্রয়োজনীয় নথি অনুযায়ী সবকিছু দেখে তাদের হাতে তুলে দিলেন নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, এর আগে প্রায় পঁচিশোটি মোবাইল উদ্ধার করে এলাকাবাসীদের হাতে ফিরিয়ে দিয়েছিল নারায়ণগড় থানা পুলিশ। আবারও নয়টি মোবাইল আজ উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল তারা। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী সহ প্রাপকরা।

