প্রধানমন্ত্রীকে হত্যার ছক ফাঁস, তদন্তে গোয়েন্দারা

আমাদের ভারত, ১ এপ্রিল: ফাঁস হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে হত্যার ছক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গেছে, একটি ই-মেইলে মোদীকে হত্যার ছক কষার কথা বিস্তারিতভাবে জানিয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তার দাবি, চোরাইপথে ইতিমধ্যে দেশে কুড়ি কেজি আরডিএক্স বিস্ফোরক মজুত করা হয়েছে। দেশের যেকোনো বড় শহরে হামলার ঘটনা ঘটতে পারে বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি এনআইএর মুম্বাই অফিসে একটি মেইল পাঠায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেখানে লেখা ছিল আমি গোটা ভারতে কুড়িটি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার জন্য কুড়ি কেজি আরডিএক্স জোগাড় করেছি। মেইলে আরও লেখা ছিল, আমি কাউকে ছাড়বো না। দু-কোটি মানুষকে খতম করে দেবো। ইতিমধ্যেই কয়েকজন সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ করে ফেলেছি আমি। এমনিতেই মানুষ মারা যাচ্ছে এবার তারা আমার বোমায় মরবে। ফেব্রুয়ারি ২৮ তারিখে এই কাজের জন্য স্লিপার সেল সক্রিয় হয়ে গিয়েছে।”

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ই-মেইল প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। কোথা থেকে এসেছে এই মেইল, সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হচ্ছে। বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্যি তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ। কে বা কারা ই-মেইলটি পাঠিয়েছে তা জানার চেষ্টা চলছে।

তবে এই ঘটনায় প্রথম নয় এর আগেও গোয়েন্দারা জানিয়েছিলেন, স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষেছিল ইসলামিক স্টেট ও আল কায়দার জঙ্গিরা। সেই কারণেই জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীকে বুলেটপ্রুফ এনক্লোজারের ভিতর থেকে ভাষণ দেওয়ার অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *