উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের নর্দমায় পড়ে রোগী, বাঁচাও বাঁচাও চিৎকারে উদ্ধার

আমাদের ভারত, হুগলি, ১১ নভেম্বর:
হাসপাতালে নর্দমায় পড়ে এক রোগী বাঁচাও বাঁচাও চিৎকার করছেন। তাঁর চিৎকার শুনে হাসপাতালে আসা লোকজন তাকে উদ্ধার করে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। কি করে ওই রোগী হাসপাতালের বাইরে নর্দমায় পড়ল তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উত্তরপাড়া হাসপাতালে পাড়ার একজনের মৃত্যু হয়েছে, তার মৃতদেহ নিয়ে যেতে আসে বালি নিমতলার কয়েকজন বাসিন্দা। তাদের মধ্যে প্রশান্ত মন্ডল নামে এক যুবক জানান, তারা যখন হাসপাতালে ঢুকছেন তখন বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান। হাসপাতালের পাশে নর্দমা থেকে সেই চিৎকার আসছিল। সেখানে গিয়ে দেখা যায় একজন পড়ে রয়েছে, তার হাতে স্যালাইনের চ্যানেল করা।তাকে জিজ্ঞাসা করলে সে বলে, তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে।


প্রশান্ত বলেন, আহত ওই রোগীকে তুলে নিয়ে আসি আমরা।বকর্তব্যরত নার্সকে ডেকে তাকে আবার হাসপাতালের মেল ওয়ার্ডে ভর্তি করা হয়।বহাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কেউ ফেলে দেয়নি ওই রোগীকে। তবে কি করে সে হাসপাতালের বাইরে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *