অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ নভেম্বর:
পূর্ণ বয়স্ক হাতি মৃত্যুর ঘটনা ঘটল জঙ্গলমহলের ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰামের ব্লকের কুকড়াখুঁপি এলাকায়। বন দফতর সূত্রে, খবর মৃত হাতির বয়স ১০ থেকে ১২ বছর। হাতিটি পুরুষ হাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুকড়াখুঁপি গ্রামের ধান জমির পাশে হাতিটিকে মৃত অবস্থায় দেখা যায়। পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে ক্রেন দিয়ে হাতিটিকে উদ্ধার করে।

তবে জঙ্গলমহলে বার বার হাতি মৃত্যুর ঘটনায় যথেষ্ট চিন্তিত পশু প্রেমীরা। অন্যদিকে হাতির আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে প্রায়ই জঙ্গল লাগোয়া চাষিদের মাঠে বৈদ্যুতিক তার ঘিরে রাখার অভিযোগ উঠে। যার জন্য হাতি থেকে মানুষ মৃত্যুর খবরও পাওয়া যায়। এক্ষেত্রে সেরকম কিছু ঘটেছে কিনা তা তদন্ত করে শুরু করেছে বন দফতর এবং পুলিশ প্রশাসন।

