দুবরাজপুরে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ ধৃত ২

আমাদের ভারত, ১১ নভেম্বর: বুধবার পড়ন্ত বিকালে দুবরাজপুরের নিরাময়ের জঙ্গলের কাছে ফিল্মি কায়দায় দুবরাজপুর থানার পুলিশ প্রায় কয়েক লক্ষ টাকা সঙ্গে নিয়ে ক্রেতা সেজে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে দুই জনকে। আটক করছে ধৃতদের ব্যবহৃত একটা মোটর বাইকও। ২৫০ গ্রাম ব্রাউন সুগারের মূল্য আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশী। ধৃতদের নাম শেখ আইনুল, বাড়ি দুবরাজপুর থানার খোঁয়াজ মামদপুর গ্রামে এবং অন্যজনের নাম শেখ আনিসুর, বাড়ি দুবরাজপুরের বোদাকুড়ি গ্রামে।

ধৃতদের বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের তরফ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। যদিও বিচারক এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অর্থাৎ ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।

প্রশ্ন হচ্ছে এই ধৃত ব্যক্তিরা এই বিপুলসংখ্যক মাদক দ্রব্য কোথায় কাকে বিক্রি করত? এর পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, তারা এই সকল মাদক দ্রব্য বিক্রি করতেন স্কুল-কলেজের পড়ুয়াদের। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টি জানতে পেরেছেন বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *