স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জানুয়ারি:
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু একজনের, আহত একাধিক জন, এছাড়াও গুরুতর আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন। ঘটনাটি নদিয়ার তেহট্টের।
জানা যায়, সোমবার সন্ধ্যাকালীন ওই যাত্রীবোঝাই বাসটি কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। নদিয়ার তেহট্টের রাস্তার পাশের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এছাড়াও আহত হয় একাধিকজন, পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন। ঘটনা ঘটার সাথে সাথেই ছুটে আসে এলাকার লোকজন এরপর উদ্ধার কার্যের জন্য ঝাঁপিয়ে পড়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন। আহতদের প্রত্যেককে তেহট্টের মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাসটিকে নয়নজুলি থেকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এছাড়াও বাসটির ভিতরে আর কোনো যাত্রী আটকে আছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন।

