করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৯ জানুয়ারি: করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল পুরুলিয়ায়। লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। এই পরিস্থিতিতেও করোনা বিধি না মানার ছবি পুরুলিয়ার হাটে বাজারে দেখা যাচ্ছে। মানুষকে সচেতন করতে জেলাশাসক, পুর প্রশাসক আর পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে পুরুলিয়ার বিভিন্ন বাজার সহ বড় হাটে। কোভিড বিধি মেনে কীভাবে দৈনন্দিন হাট বাজার খোলা রেখে বেচা কেনা হয় সেই বিষয়গুলোও খতিয়ে দেখতে এই অভিযান বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার।

এদিকে, শনিবার রাত পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী পুরুলিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৪৯ জন। আগেই তালিকাভুক্ত হয়েছে পুলিশ, চিকিৎসা কর্মী, রেল কর্মী, ব্যবসায়ীর নাম। জেলার মধ্যে পুরুলিয়া শহরে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পুরুলিয়া পুর এলাকায় আক্রান্ত ৩২৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *