জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্টারপ্রেনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাস জঙ্গলের সহযোগিতায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দানে বুধবার থেকে শুরু হল নবম জেলা শিল্প মেলা।

বুধবার এই শিল্প মেলার উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, সমাজসেবী সুকুমার পরিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, মেদিনীপুর জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাস, টাটা হিটাচির পঞ্চম মাইতি, শিল্পপতি মদন মাইতি, চন্দন বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও শিল্পপতিরা। শিল্প মেলায় হস্ত ও কারিগরি শিল্পের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। মেলা চলবে তিন দিন।

