সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুঁততে গিয়ে প্রতিবেশীর হাতে ধরা পড়ল ভাগ্নে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ এপ্রিল: সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুঁততে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পরল ভাগ্নে। ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্পের ৪ নম্বর ওয়ার্ডের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্নে বিপুল মন্ডল প্রায় পাঁচ মাস ধরে ঘরের মধ্যে দড়ি দিয়ে মামা মিন্টু শিকদার’কে বেঁধে বাইরে থেকে তালা বন্ধ করে রাখতেন। শুধু তাই নয় মামাকে অজ্ঞানের ওষুধ খাইয়ে এদিন বাড়ির রান্না ঘরে মামার শরীরের মাপে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দেওয়ার পরিকল্পনা করে। সেই সময় প্রতিবেশীরা দেখে ফেলেন। খবর দেওয়া হয় রানাঘাট থানায়। তড়িঘড়ি মামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ভাগ্নেকে আটক করে।

এরপরই প্রতিবেশীরা ভাগ্নের শাস্তির দাবি তোলে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *