সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ এপ্রিল: সহকারী শিক্ষিকাকে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালোপুর এলাকায়। দু’জনেই বনগাঁ কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলের শিক্ষক। অভিযুক্ত শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে প্রধান শিক্ষক।
অভিযোগ, প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাস বনগাঁ কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। গত অক্টোবর মাসে ওই স্কুলের সহ শিক্ষিকাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই শিক্ষিকা গত ৬ অক্টোবর বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে। এছাড়াও হুমকি দেওয়া, আর্থিক প্রতারণা এমনই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করে বনগাঁ থানায়। বনগাঁ থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রধান শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করে। বুধবার রাতে বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসকে।

ধৃত শিক্ষক অক্ষয় বিশ্বাস জানান, ওই শিক্ষিকা আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছে। আমার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের শারীরিক ও মানসিক সম্পর্ক। সম্পর্কের টানাপোড়ন থেকে বেরতে চায়ছেন। ওই শিক্ষিকা চায়ছে আমি যাতে ওই স্কুল থেকে অন্য স্কুলে চলে যাই। আদালাতের উপর আমার আস্থা আছে।
সরকারি আইনজীবী অসীম দে জানান, সহকর্মী শিক্ষিকাকে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা করে ওই স্কুলের প্রধান শিক্ষক। এই অভিযোগ পুলিশ তাঁকে গ্রেফতার করে বুধবার ধৃত শিক্ষককে বনগাঁ আদালতে তোলা হয়। বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

