লাউড়িয়াদাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখলেন গোপীবল্লভপুরের বিধায়ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ জুন:
এই করোনা মহামারীর সময় গ্রামীন হাসপাতাল গুলিতে যাতে চিকিৎসার কোনো খামতি না হয় তাই স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করছেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাত।
করোনার দ্বিতীয় ঢেউতে শহরের পাশাপাশি গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়েছে গতবারের থেকে অনেক বেশী। তাই গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির ওপর চাপ অনেকটাই বেড়েছে। তাই হাসপাতালগুলির অবস্থা পর্যবেক্ষণের লক্ষে চন্দ্রীর পর আজ ঝাড়গ্রামের শালবনি ব্লকের লাউড়িয়াদাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে সাধারণ মানুষ চিকিৎসা ব্যাবস্থা দেখলেব।

খগেন্দ্রনাথ মাহাত জানান, ঝাড়গ্রাম জেলার সুপার স্পেশালিট হাসপতালে বা ঝাড়গ্রাম শহরে যাওয়ার এই রাস্তাটির অবস্থা ভালো না। এতে দ্রুত রোগীদের শহরে আনা সম্ভব হয় না। তাই গোবিন্দপুরে গ্রামীণ রাস্তার অবস্থাও তিনি খতিয়ে দেখে মেরামতির আশ্বাস দেন।

করোনা মহামারী কারনে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে এসেছেন বাইরে এখন কাজ নেই। তাই গোবিন্দপুরের কর্মসংস্থানের লক্ষ্যে তিনি ওই এলাকার যে ফিসারির বাঁধ রয়েছে সেই বাঁধটিকে কী ভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখবেন। তিনি বলেন, এখানে মাছচাষ করা গেলে অনেকের কর্মসংস্থান হবে।

ওই এলাকায় বাসিন্দা নেপাল মাহাতো বলেন, বাঁধের জলে একদিকে চাষের পাশাপাশি মাছ চাষ করা গেলে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *