নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ সিপিএম কর্মী দীপক পাঁজা ফিরলেন বাড়ি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ মার্চ: ২৩ দিন পর বাড়ি ফিরলেন নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ সিপিএম কর্মী দীপক পাঁজা। গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে গিয়ে হারিয়ে গিয়েছিলেন পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের সিপিএম কর্মী দীপক পাঁজা। সিপিএমের পক্ষ থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়। অবশেষে সিপিএম কর্মীদের মাধ্যমে হাওড়ার বালি থেকে খুঁজে পাওয়া যায় দীপককে। তাঁকে খুঁজে পাওয়ার পর তাঁর চিকিৎসা করা হয়। তারপর পরিবারের হাতে তাঁকে তুলে দেন দলের কর্মী সমর্থকরা।

নিখোঁজ দীপক পাঁজা জানান, নবান্ন অভিযানে গিয়ে মিছিলে যখন হাঁটছিল তখন পুলিশ লাঠি দিয়ে মারধর শুরু করে। যখন পুলিশ মারধর করে তখন দীপকবাবু ভয়ে পালিয়ে যান। এরপর বিভিন্ন গাড়িতে উঠলেও বাড়ি পৌঁছাতে পারেনি। ঘুরতে ঘুরতে একসময় এসে পৌঁছন হাওড়ার বালিতে। ওখানে কয়েকদিন থাকার পর সিপিএম কর্মী-সমর্থকরা দীপককে আজ বাড়িতে পৌঁছে দেয়। ২৩ দিন নিখোঁজ থাকা দীপককে ফিরে পেয়ে আনন্দিত পাঁজা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *