আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা নদিয়া জেলাজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হাওয়া এবং মেঘের গর্জন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ ফেব্রুয়ারি: আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আকাশের মুখ ভার। গোটা নদিয়া জেলাজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল সরস্বতী পুজোর দিন এবং তার আগের দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবারো শীতের আমেজকে দূরে সরিয়ে বর্ষার অনুভূতি পেল গোটা নদিয়া জেলা। সকাল থেকেই নদিয়া জেলার একাধিক জায়গায় কোথাও হালকা বৃষ্টিপাত আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সঙ্গে দফায় দফায় হালকা এবং মাঝারি ঝোড়ো হাওয়া বইছে। যেহেতু নদিয়া জেলায় প্রচুর সবজি চাষ হয়ে থাকে সেই কারণেই যদি একটানা বৃষ্টিপাত লেগেই থাকে তাহলে প্রচুর সবজি নষ্ট হয়ে যেতে পারে। তাই চিন্তিত রয়েছে নদিয়া জেলার একাধিক সবজি চাষি। অন্যদিকে অফিস টাইমে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *