কৃষ্ণনগরে মৃত মাকে সৎকার না করে তালা বন্ধ করে পালাল মানসিক ভারসাম্যহীন ছেলে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ আগস্ট: মা মারা গেছে দেখে মৃত মাকে দাহ না করে বাড়িতে তালা বন্ধ করে রেখে পালিয়ে গিয়েছিল ছেলে। পচা গন্ধ পেয়ে এলাকাবাসীরা বিষয়টি জানতে পারে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘটনা।

জানাগেছে, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সুকুল রোড চৌরাস্তা এলাকায় মা ঝর্ণা আচার্য তার একমাত্র ছেলে সুমন আচার্যকে নিয়ে থাকত। কিন্তু এলাকাবাসীর বক্তব্য, ছেলে মানসিক ভারসাম্যহীন। স্বামী সুশান্ত আচার্য মারা গেছেন বছর ছয়েক। এরপর থেকেই ঝর্ণা আচার্য রক্তে ইনফেকশন জনিত কারণে দীর্ঘদিন থেকেই ভুগছিলেন। গত তিনদিন আগে সোমবার মারা যান তিনি। মা মারা গেছে দেখে মানসিকভাবে অসুস্থ সুমন কাউকে কিছু না বলে মৃত মাকে দাহ না করে বাড়িতে তালা বন্ধ করে পালিয়ে যায়।

আজ সকালে ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ পায় এলাকার লোকজন। ফোন করা হয় ছেলে সুমনকে। সুমন জানায় মা মারা গেছে দেখে আমি ভয় পেয়ে কাউকে কিছু না বলে বাড়িতে তালা বন্ধ করে চলে গিয়েছিলাম। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর তালা খুলে ঘরের ভেতরে ঢুকে দেখে ওই বৃদ্ধার দেহ পচা-গলা মৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ, এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ছেলে সুমন আচার্যকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই বৃদ্ধার ছেলে সুমন আচার্য মানসিক ভারসাম্যহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *