আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ জানুয়ারি: আজ বহরমপুর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

যারা মোবাইল হারিয়ে ফেলেছিলেন তারা আবেদন করেছিলেন তা ফেরত পাওয়ার জন্য। তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়ার লক্ষ্যে “প্রয়াস” নামক উদ্যোগ নিয়ে প্রায় ২০৫ টি হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও অন্যান্য পুলিশ আধিকারিক। মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিকরা। কেউ কেউ জানালেন, প্রায় এক বছর আগে মোবাইলটি হারিয়ে গিয়েছিল। কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় মোবাইল ফেরত পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশকে।

