বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: সোমবার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘাটালের দলীয় কার্যালয়ে এদিন নতুন জেলা কমিটি ঘোষণা করেন দলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনোজ কুমার পান্ডে, বিধায়ক শীতল কপাট ও ঘাটাল সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃতবৃন্দ।

নতুন কমিটি ঘোষণা করার পর জেলা সভাপতি তন্ময় দাস বলেন, এই কমিটি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবে। নতুন কমিটিতে অনেকেই আসতে পারেননি, কিন্তু কমিটিতে সুযোগ পাইনি বলে দল ছেড়ে বেরিয়ে যাবে এরকম কিছু নেই। নতুন কমিটি সকলকে নিয়ে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *