জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উলটে গেল মাছের খাবার বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার পলাশবাড়ি থেকে শ্রীনগর যাবার রাস্তার মাঝে বাবুর পুকুর এলাকায়।
লরির মালিক পক্ষ থেকে পিকে রাহুল জানায়, লরিটি মাল নিয়ে খড়্গপুর থেকে নাগাল্যান্ড যাচ্ছিল। সেই সময় বাবুরপুকুর এলাকায় গাড়ির চালক ঘুমিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির চালক ও খালাসি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাটি রাতের বেলায় ঘটেছে। সেই সময় রাস্তায় কোনো মানুষজন না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি।
এলাকার মানুষের তৎপরতায় মাছের খাবারগুলি উদ্ধার করা হয়েছে।

