পিংলায় বিদ্যুতের তারে লেগে দাউ দাউ করে জ্বললো লরি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারে লেগে দাউ দাউ করে জ্বলে গেল পাট বোঝাই লরি। চালকের তৎপরতায় এড়ানো গেলো বড়সড় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পিন্ডরুই বাজার থেকে পাট লোড করে লরিটি কলকাতা যাচ্ছিল। পিন্ডরুই বাজার পেরিয়ে কিছুটা যাওয়ার পর রাস্তার ওপরে থাকা উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে পুরো লরিতে আগুন লেগে যায়। আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীদের চিৎকারে চালক বেশ কিছুটা রাস্তা এগিয়ে নিয়ে গিয়ে পাশে থাকা একটি ঝিলে লরিটি উল্টে দেয়। ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *