ঘাটালের পাঁচটি পৌরসভাতেই জয়ের প্রত্যাশী জেলা তৃণমূল নেতৃত্ব 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য জেলার পৌরসভা গুলির সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পৌরসভার নির্বাচন হবে। তার মধ্যে রয়েছে ঘাটাল মহকুমায় ৫ টি পৌরসভা। তৃণমূল সাংগঠনিক ভাবে দুই জেলায় বিভক্ত। ৫ টি পৌরসভাতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রার্থী এবং দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক ও আলোচনা সভা করছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত। 

সাংগঠনিক ভাবে বিভক্ত জেলার প্রথম এই পৌর নির্বাচনের দায়িত্ব বর্তেছে তার উপর। তাই আদাজল খেয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চরকির মতো ছুটে বেড়াচ্ছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে তৃণমূল। মানুষের রায়ে পাঁচটি পৌরসভাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে  দিদির হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *