১০৮ টি পুরসভায় বিরোধী কারা থাকবে তা বাম ও বিজেপিই ঠিক করে নিক, বালুরঘাটে দলীয় কর্মীসভায় এসে বললেন মন্ত্রী শশী পাঁজা

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারি: বিরোধী কারা থাকবে তা বিজেপি ও বামেরাই ঠিক করে নিক। ১০৮ টি পুরসভার নির্বাচন নিয়ে বললেন রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সোমবার বালুরঘাটে একটি বেসরকারি অডিটোরিয়ামে কর্মিসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন মন্ত্রী। এদিন ওই কর্মিসভায় বালুরঘাটের ২৫ জন তৃণমূল প্রার্থীকে জেতানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। যেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার সহ একঝাঁক তৃণমূল নেতৃত্বরা।

যে কর্মিসভা সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, প্রথম দফার চারটি পুরসভাই এককভাবে দখল করেছে তৃণমূল। যেখানে বিরোধী হিসাবে বিজেপি নয়, বামেরা উঠে এসেছে। আগামীতে যে ১০৮ টি পুরসভা নির্বাচন রয়েছে সেখানেও এককভাবে ক্ষমতা দখল করবে তৃণমূল। আর বিরোধী হিসাবে পুরসভাগুলিতে কারা থাকবে তা বাম এবং বিজেপিই ঠিক করে নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *