প্রয়াত বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সভাপতি পরিতোষ চক্রবর্তীর স্মরণে শোকসভা সুখচরে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ জুন: প্রয়াত হলেন বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সভাপতি পরিতোষ চক্রবর্তী। গতকাল গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আজ সন্ধ্যায় পানিহাটি এক নম্বর মন্ডলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরিতোষ চক্রবর্তী বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি ছিলেন। তিনি বহু বছর নিষ্ঠার সঙ্গে বিজেপির সাংগঠনিক কাজ করেছেন। তাঁর প্রাণে তাই শোকাহত বিজেপি নেতাকর্মীরা। আজ নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সঙ্গে জেলা বিজেপির নেতা কর্মীরাও এই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সুখচরে পানিহাটি মন্ডল–১ এর কার্যালয়ের সামনে তাঁর আত্মার শান্তি কামনায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বিজেপি নেতা কর্মীরা। এরপর একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই শোক সভায় তাঁর বিভিন্ন কাকর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন বিজেপির প্রবীণ নেতা লক্ষ্মণ মজুমদার এবং সুভব্রত বসু।

লক্ষ্মণ মজুমদার বলেন, এখন বিজেপি যে অবস্থা পৌছেছে পরিতোষদা যখন সভাপতি ছিলেন তখন এরকম ছিল না। তাদের বহু কষ্টের মধ্যে কাজ করতে হত, অনেক বেশি পরিশ্রম করতে হত। তারওপর তখন এই উত্তর ২৪ পরগনা বিজেপির দৃষ্টিতে একটাই সাংগঠনিক জেলা ছিল। গোটা জেলাজুড়ে কাজ করা সত্যিই খুব কঠিন ছিল। এখন এই জেলাকে কলকাতা উত্তর শহরতলী, ব্যারাকপুর বারাসত, বনগাঁ এবং বসিরহাট এই পাঁচটি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে। পরিতোষদার মত নেতাদের কঠোর পরিশ্রমের ফসল আজ আমরা পাচ্ছি। তিনি বলেন পরিতোষদার সেই পরিশ্রম এবং নিষ্ঠার কথা স্মরণ করেই আমাদের আগামী দিনে এগিয়ে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *