জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর: পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের পরপর দু’বারের প্রাক্তন সিপিআই বিধায়ক চিত্ত দাস ঠাকুরের জীবনাবসান হয়েছে। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। আজ ভোরে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বৎসর।
১৯৪৯ সালে দাসপুর থানার তিত্তরবেড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পাঁশকুড়ার বনমালী কলেজে পড়াশোনা করার সময় তিনি ছাত্র সংসদদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই সময় তিনি সিপিআই দলে যোগ দেন।মেদিনীপুর জেলা ভাগ হওয়ার পর সিপিআইয়ের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক নির্বাচিত হন। পরে রাজ্য কমিটির সদস্য পদ লাভ করেন।

