রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর, বিক্ষোভ মিছিল করে বনগাঁ মহকুমাশাসককে স্মারকলিপি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর বাড়িতে ইট পাথর ছুঁড়ে ভাঙ্গচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মী সুজয় দাস বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তীর তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কালঘাট এলাকায়।
ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দিল বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব।

বিজেপি কর্মী সুজয় দাস বলেন, “রাত ১১টা নাগাদ আমার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে থাকে কয়েক জন দুষ্কৃতী। ইট পাথরের আঘাতে তার বাড়ির বাইরের কাঁচ ও ঘরের একটি সোকেস ভেঙ্গে যায়। সকলের মুখ ঢাকা থাকায় রাতের অন্ধকারে চিনতে পারিনি। সোমবার সকালে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন বনগাঁ থানায়।

বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ কাপুড়িয়ের অনুগামীরা আমাদের কর্মী সুজয়ের বাড়িতে রাতে হামলা চালিয়েছে।”

অভিযোগ অস্বীকার করে অভিজিতবাবু বলেন, নিজেদের লোকজন ভেঙেছে, এখন আমাদের উপর দোষ চাপানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *