অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ ফেব্রুয়ারি: ফসলের ক্ষেতে হানা দেওয়ার সময় পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল দলমার দাঁতাল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের পাটাঝরিয়া এলাকায়।

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই মহিষডোবার জঙ্গলে দলমার দাঁতাল রয়েছে। তাদের মধ্যে গতকাল একটি হস্তি শাবকের জন্ম হয়। সে কারণেই বনদপ্তর হাতির দলটিকে অন্যত্র সরাতে পারেনি। গতকাল রাতেই হাতির দল মহিষডোবা জঙ্গল লাগোয়া
পাটাঝরিয়া গ্রামের ফসল ক্ষেতে ঢুকে পড়ে। আর সে সময়ে ঘটে বিপত্তি। সোমবার সকালে স্থানীয় মানুষজন বনদপ্তরকে খবর দেয়। বন দফতর, পুলিশ ও দমকল কর্মীরা জেসিবি এনে গর্ত খুঁড়ে হাতিটিকে উদ্ধার করে।
বনদপ্তর সুত্রে জানা গেছে, হাতিটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

