অপরিণত প্রেম! জয়পুরের কিশোর – কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার পুরুলিয়ার মফঃস্বল থানা এলাকায়

সাথী দাস, পুরুলিয়া, ১২ মার্চ: পুরুলিয়া মফঃস্বল থানার রাণীবাঁধ এলাকার জঙ্গল লাগোয়া একটি আম গাছে কিশোর কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। সকালে স্থানীয়রা ওই যুগলের দেখতে পান। খবর পেয়ে এলাকায় স্থানীয় গ্রাম থেকে প্রচুর মানুষ ভীড় জমান। তবে যুগল কিশোর কিশোরীকে সনাক্ত করতে পারেননি কেউ।

স্থানীয় ভিলেজ পুলিশ পুরুলিয়া মফস্বল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃত দেহগুলি উদ্ধার করে। পুরুলিয়া দেবেন মাহাত গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন‍্য নিয়ে আসে। পরে তাদের পরিচয় জানা যায়। কিশোর কিশোরীর বাড়ি জয়পুর থানার উপরকাহন গ্রামে। তাদের নাম মন্দিরা কুমার (১৬) এবং বিধান মাহাত (১৭)।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, তারা স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দেয়। তারপর আত্মহত্যা করে। স্থানীয়দের অনুমান প্রেমের সম্পর্ক ছিল দুই জনের। তাদের এই অপরিণত বয়সের প্রেম মেনে না নেওয়ায় হতাশ হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *