সাথী দাস, পুরুলিয়া, ১ ডিসেম্বর: গলায় ধুতি জড়ানো এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। আজ সকালে হাসপাতালে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান হাসপাতালে আসা রুগীর পরিজনরা। তাঁরাই হাসপাতাল চত্বরে কর্তব্যরত সদর থানার পুলিশকর্মীদের খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি হাসপাতাল চত্বরে ভিক্ষাবৃত্তি করতেন। এদিন সকালে হঠাৎ তাঁর দেহ একটি গাছে ঝুলতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ আপাতত ওই ভবঘুরের কোনো পরিচয় জানতে পারেনি।

