মেয়ের জন্মদিন পালনের রাতেই খুন হলেন বাবা, চাঞ্চল্য নদিয়ার চাকদায়

স্নেহাশীষ মুখার্জি ,আমাদের ভারত, নদিয়া, ১ ডিসেম্বর: মেয়ের জন্মদিন পালনের রাতেই প্রাণ হারালেন বাবা। আজ সকালে বছর ৪৫-এর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার জগন্নাথপুর গ্রাম এলাকায়।মৃত ব্যক্তির নাম পবন সরদার। বাড়ি জগন্নাথপুর এলাকাতেই।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মেয়ের জন্মদিন পালন করে রাতে ঘুমাতে যান। এরপর কখন নিজের ঘর থেকে তিনি বাইরে বেরিয়েছেন কেউ জানেন না। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে কলা বাগানের পাশে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃতের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। পরনের গেঞ্জির বুকের দিকে রক্তমাখা, মাটিতেও রক্ত পড়ে রয়েছে। খবর দেওয়া হলে চাকদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তি পেশায় দিনমজুর। কি কারণে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *