জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: সোমবার সকালে দাসপুর থানা এলাকার রবিদাসপুরে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঁশকুড়ার বনমালী কলেজের দ্বিতীয় বর্ষের মৃত ওই পড়ুয়ার নাম প্রীতম চক্রবর্তী।
জানা গেছে, প্রায় দেড় বছর কলেজ বন্ধ থাকায় বাড়িতে ঠাকুমার রুমে থেকেই সে পড়াশোনা করতো। গতকাল রবিবার রাত দুটো নাগাদ তার ঠাকুমা দেখেন বিছানায় প্রীতম নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে তার বাবা-মাকে জানানো হলে তারা খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর পাশের ঘরে কড়িকাঠে তাকে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। সোমবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে কি কারণে প্রীতম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।

