জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার এবং শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সোমবার থেকে কোতোয়ালি থানার পক্ষ থেকে সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার এবং শিশুশ্রম বন্ধ করার এই অভিযান বা কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘অপারেশন আনন্দ’। সোমবার এই সচেতনতা মূলক অভিযানের সূচনা হয় জেলাশাসকের দপ্তরের গেটের সামনে থেকে।

পশ্চিম মেদিনীপুর জেলা চাইল্ড লাইনের এক আধিকারিক জানান, মেদিনীপুর কোতোয়ালী থানা এলাকায় এই মোবাইল সচেতনতামূলক প্রচার চলবে।

