সাথী দাস পুরুলিয়া, ২৭ এপ্রিল: মা শিশুর অর্ধদগ্ধ ঝলসানো দেহ উদ্ধার হল পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামের কাছে একটি ফাঁকা মাঠে। বছর ২৬ এর ওই মহিলার নাম সরস্বতী মাহালি। ওই মহিলার পাশেই তাঁর দুই বৎসরের শিশু কন্যার দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল তাদের ব্যাগ, জলের বোতল।
স্থানীয়ভাবে জানা গিয়েছে, তারা এক যায়গা থেকে অন্যত্র যাওয়ার জন্য বেরিয়ে ছিলেন। আজ বেলার দিকে ফাঁকা মাঠে রোদেএ মধ্যে দেহ দুটি পথ চলতি মানুষ দেখতে পান। দ্রুত সেই খবর পাশের গ্রামে পৌছে যেতেই মানুষ সেখানে ছুটে যান। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর দেওয়া হয় পুরুলিয়া মফস্বল থানায়। মৃত্যুর কারণ জানতে দেহ দুটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি মফঃস্বল থানার বেলমা গ্রামে। স্বামীর নাম বুদ্ধেশ্বর মাহালি।

