কল্যাণীতে হাসপাতালের চিকিৎসক’কে হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ এপ্রিল: হাসপাতালের চিকিৎসক কে হেনস্থা করার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের ঘটনা।

জানা গেছে, উত্তর ২৪ পরগনা থেকে এক মহিলাকে চিকিৎসা করাতে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন রোগীর পরিবার। কর্তব্যরত চিকিৎসক ওই মহিলার চিকিৎসা করতে গেলে বচসা বাধে রোগীর পরিবারের সাথে। এর পরই চড়াও হয় রোগীর পরিবার চিকিৎসকের ওপর। অভিযোগ চিকিৎসককে মারধর ও ভাঙ্গচুর করা হয় সরকারি আসবার পত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। এরপরই রোগীর পরিবারের তিন সদস্যকে আটক করে নিয়ে যায় থানায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই ঘটনায় আহত হন দুই জন চিকিৎসক, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন হাসপাতালে একাধিক নিরাপত্তারক্ষী। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে ওই রোগীর পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কল্যাণী থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *