মান্যতা পেল না রাজ্যপালের আপত্তি, ডায়মন্ডহারবারের উপাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৫ জানুয়ারি: রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকরের আপত্তি এবারেও মান্যতা পেল না। রাজ্যের নির্দেশে শনিবার দায়িত্ব হস্তান্তর করলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়।

অনুরাধা দেবী এই প্রতিবেদককে বলেন, “নির্দেশমত আমি দায়িত্ব সোমা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছি। দায়িত্ব বুঝে নিয়েছি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের।”

পদাধিকারবলে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। শুক্রবার তিনি টুইট করে জানান, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য পদে ওই প্রতিষ্ঠানের ‘ডিন অফ আর্টস’ তপন মণ্ডলকে বসানো হল। একই দিনে উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, তপনবাবু পারিবারিক কারণে উপাচার্য পদ গ্রহণে অসম্মতি জানিয়েছেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে সোমা বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে সোমাদেবী শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য।

এদিকে, ‘বিধি অনুযায়ী নিযুক্ত নবনির্বাচিত উপাচার্যদের অভিনন্দন’ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *