ওমিক্রন রুখতে দেগঙ্গায় ১৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন ঘোষণা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ জানুয়ারি: উত্তর ২৪ পরগণা জেলায় করোনার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ওমিক্রন যেভাবে থাবা বসিয়েছে সেখানে সংক্রমনের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে জেলার একাধিক সদর শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলার দেগঙ্গা ব্লকে করোনা সংক্রমনের হার শতাধিক ছড়িয়ে গেছে এই পরিস্থিতিতে দেগঙ্গার ১৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সমস্ত বাজার কমিটিদের নিয়ে দেগঙ্গা বিডিও অফিসে বৈঠক করেন বিডিও সুব্রত মল্লিক, এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, আইসি অজয় কুমার সিংহ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ একে এম ফারহাদ। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ বন্ধ থাকবে দেগঙ্গার সমস্ত দোকান হাট বাজার।

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানান, করোনা সংক্রমনের হার কমাতে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রথম সপ্তাহে মঙ্গল বুধ ও শুক্রবার, দ্বিতীয় সপ্তাহে শনিবার, রবিবার তৃতীয় সপ্তাহে রবিবার, বুধবার, চতুর্থ সপ্তাহে শনিবার দেগঙ্গার সমস্ত দোকান হাট বাজার বন্ধ থাকবে। আগামী ১৮, ২১, ২৪, ২৭ ৩০ জানুয়ারি এবং ২ ও ১২ ফেব্রুয়ারি এই সাতদিন দেগঙ্গায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা উষা দাস, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তুষার কান্তি দাস সহ প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *