আখ্যানযাত্রা উপলক্ষ্যে পুজোয় কোভিড আবহ দূর করার প্রার্থনা পুরুলিয়াবাসীর

সাথী দাস, পুরুলিয়া, ১৫ জানুয়ারি: কোভিড আবহ জনমানসে শুধু নয়, জেলায় আর্থ-সামাজিকেও প্রভাব ফেলেছে। আর তাই এই মহামারী থেকে বাঁচতে শেষ পর্যন্ত আখ্যানযাত্রা উপলক্ষ্যে পুজোয় কোভিড আবহ দূর করার প্রার্থনা জানালেন পুরুলিয়াবাসী। বাংলার ১ মাঘ আখ্যানযাত্রা উপলক্ষ্যে ঝালদা সিলফোঁড় পাহাড়ে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ল। সেখানেই দেবতার উদ্দেশ্যে মহামারী দূর করার মানত করলেন কেউ কেউ ঝালদার এই পাহাড়ের চূড়োয় শিলারূপী শিবকে।

এই বিষয়ে ভক্ত কমলা সিং ও লাইয়া সুরেশ সিং জানান, “নিত্য পূজা হলেও এই আখ্যানযাত্রার দিন সাড়ম্বরে হয় পুজো। প্রাচীন ও খুব জাগ্রত এই দেবতা। অনেকেই মানত রাখেন এবং পূরণ হলে ছাগ বলি দেন। আজ অনেকেই করোনা দূর করার জন্য জাগ্রত দেবতার কাছে পূজো দিয়ে মানত করেন।”

ঝালদা শহর ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরাও এদিন পরম্পরা মেনে পুজো দেন। কোভিড আবহেও তার ব্যতিক্রম ঘটেনি। পরিবারের মঙ্গল কামনায় পুজো দিলেন অনেকেই।

পুরুলিয়া শহরের খেলায় চন্ডীদেবীর উদ্দেশ্যে একই উদ্দেশ্যে পূজো দেন পুণ্যার্থীরা। পুরুলিয়া-২ ব্লকের চাঁচড়া, রঘুনাথপুরের বেড়োতেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়। জেলার অন্যান্য জায়গাতেও আখ্যান যাত্রার পুজোয় একই উদ্দেশ্য নিয়ে মনস্কামনা পূরণের জন্য দেবতাকে প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *