সস্ত্রীক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন রাজ্যপাল

রাজেন রায়, কলকাতা, ২৪ এপ্রিল: শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল। এদিন সকালেই টুইট করে জগদীপ ধনকর জানান, স্ত্রী সুদেশ ধনকরকে সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে যাবেন। এরপর সকাল সাড়ে ১১টা নাগাদ আলিপুর কম্যান্ড হাসপাতালে নিজের দ্বিতীয় ভ্যাকসিন নেন জগদীপ ধনকর।

এর আগে ১১ মার্চ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন রাজ্যপাল। টুইট করে নিজেই সেই বার্তা দিয়ে সঙ্গে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন। সেদিনও কম্যান্ড হাসপাতালে তাঁরা ১১.৩০টা নাগাদ পৌঁছে ভ্যাকসিন নেন।
ডাক্তার, নার্স সহ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল। জানিয়েছেন, তারা সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *