নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৪ এপ্রিল:
শেষ কেল্লা রক্ষা করতেই বেলগাছিয়ায় গুলি চালিয়েছে তৃণমূল। শনিবার কলকাতার জোড়াসাঁকোয় দলীয় প্রচার করার সময় এই কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গুলি চালিয়ে আর কেল্লা রক্ষা করতে পারবে না তৃণমূল।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায়ের প্রচারে গুলি চলে বলে অভিযোগ ওঠে। বিজেপি সাংসদ অর্জুন সিং গুলি চালানোর জন্য সরাসরি তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করায়। আর সেই প্রসঙ্গে আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এবছরের ভোটেও অনেক গুলি চালিয়েছে তৃণমূল। পাহাড় থেকে জঙ্গলমহল সব জায়গাতেই গুলি চালিয়েছে রাজ্যের শাসক দল। তারপরে লাভ হয়নি। মানুষ ভয় কে কাটিয়েই ভোট দিতে এসেছেন।
কলকাতার মানুষ ভদ্রলোক। ঝামেলা পছন্দ করেন না। কলকাতায় বোম পড়লে সাধারণ মানুষ ভোট দিতে আসেন না। বেলগাছিয়াতে বন্দুক চালিয়ে ভোটারদের বুথে আসা আটকাতে রণকৌশল নিয়েছে রাজ্যের শাসক দল। কিন্তুু লাভের লাভ হবে না।

