স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ: সাধারণ ধর্মঘটে তেমন প্রভাব পড়ল না নদিয়া জেলায়। ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ৪৮ ঘণ্টার ভারত বনধে নদিয়া জেলায় সরকারি বেসরকারি বাস, ট্রেন স্বাভাবিক ছিল। খোলা ছিল সবজি বাজার।
সকাল থেকে বনধ সমর্থকরা রাস্তায় নামে বনধ সমর্থনে। বিভিন্ন সরকারি দপ্তরে তারা যান বনধ সমর্থনের জন্য আবেদন জানান।সকালে শান্তিপুর ডাকঘর, বাস স্ট্যান্ড, ফুলিয়া বাজার এলাকায় সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার করে বাম সংগঠনগুলি।


