জীবনের প্রথম ভোট অপাত্রে দান নয়, বললেন পুরুলিয়ার অষ্টাদশী দেবলীনা

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জানুয়ারি: জনকল্যাণকারীকেই জীবনের প্রথম ভোটটি দিতে চাইছে জাতীয় ভোটার দিবসে জেলাশাসকের হাত থেকে সচিত্র পরিচয় পত্র পাওয়া অষ্টাদশী দেবলীনা লাই। পুরুলিয়া শহরের ভাটবাঁধ পাড়ার বাসিন্দা দেবলীনা আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত জেলাশাসক কার্যালয়ে প্রশাসনের আমন্ত্রণে উপস্থিত ছিল। প্রার্থীদের মধ্যে যাকে কর্মিষ্ঠী মনে করবে তাঁকেই ভোট দেবে সে। নতুন ভোটার হিসেবে এবারই তালিকা ভুক্ত হয় তার নাম। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ শংসাপত্র হাতে নিয়ে দেবলীনা আসন্ন পুরসভা নির্বাচন প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করে। তার কথায় মুখে নয় কাজে পুরবাসীর উন্নয়নমূলক কাজ ও পরিষেবা দেওয়া বোর্ড দেখতে চায় তাদের মতো নতুন ভোটাররা।

দেবলীনা ভোট দেওয়ার সচিত্র পরিচয় পত্র হাতে পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করে। ছেলেবেলা থেকে মা বাবা’কে ভোট দিতে দেখেছে। নিজেও যে একদিন ভোটার হবে এবং বুথে গিয়ে ভোট দিতে পারবে এটা প্রত্যাশিত ছিলই। তবুও বাস্তবে ঘটতে চলেছে সেই ইচ্ছে বলেই এদিন জানায় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *