রাজ্যের নিরিখে পুরুষের তুলনায় মহিলারা এগিয়ে পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৫ জানুয়ারি: লিঙ্গ অনুপাতের উন্নতিতে রাজ্যের গড় মহিলা ভোটারের তালিকায় পুরুলিয়া জেলা এগিয়ে গেল। প্রতি এক হাজার, জন পুরুষের অনুপাতে ৯৬৫ থেকে ৯৭৩ পর্যন্ত অর্জন করেছে যা রাজ্যের লিঙ্গ অনুপাত ৯৬৬-এর উপরে। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি হয়েছে ৬৪৮৯৫ জন, সকল যোগ্য তরুণদের ভোটার তালিকায় তালিকাভুক্ত করে। নির্বাচক-জনসংখ্যা অনুপাত ০.৭০ থেকে ০.৭৩ হয়েছে যা এই প্রচেষ্টাগুলিকে প্রতিফলিত করে বলে দাবি করলেন পুরুলিয়া জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা সমাহর্তা রাহুল মজুমদার।

পুরুলিয়া জেলাজুড়ে ১২তম জাতীয় ভোটার দিবস পালিত হয় আজ। জাতীয় ভোটার দিবসের এবারের থিম “নির্বাচনকে সর্বব্যাপী সুগম এবং অংশগ্রহণমূলক করা”। এটাকে সামনে রেখে সর্বাধিক ভোটারকে তালিকাভুক্ত করতে তৎপর জেলা নির্বাচন দফতর। এই বছর ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে কারণ এই বছর ভারতের নির্বাচন কমিশন তার যাত্রার ৭২ বছর পূর্ণ করেছে।

জাতীয় ভোটার দিবস ২০১১ সাল থেকে প্রতি বছর ২৫ জানুয়ারি পালিত হয়ে আসছে। ১৯৫০ সালের আজকের দিনটিতে ভারতের নির্বাচনে কমিশন প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পালিত হচ্ছে -পুরো পুরুলিয়া জেলাজুড়ে ২৫০০ টিরও বেশি স্থানে। যার মধ্যে রয়েছে ভোট কেন্দ্র, চারটি মহকুমা অফিস, জেলা সদর অফিস।

জেলাশাসক রাহুল মজুমদার জানান, এটি উদযাপনের মূল উদ্দেশ্য হল ভোটারকে উৎসাহিত করা, বিশেষ করে নতুন ভোটারদের জন্য। এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হল নির্বাচনকে সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমূলক করা। গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হয় যদি তা সব ভোটারের পূর্ণ অংশগ্রহণে আশীর্বাদ ধন্য হয়- তারা শারীরিকভাবে অক্ষম, অন্যান্য লিঙ্গ, প্রবীণ নাগরিক, তরুণ ভোটার, মহিলা ভোটার, সকল ভোটারের অংশগ্রহণই এখানে কাম্য। ইসিআই-এর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং নির্দেশনা সহ পুরুলিয়া জেলা প্রশাসন নির্বাচন প্রক্রিয়ায় সমস্ত স্তরের অংশীদারদের এক ছাতার তলায় আনতে সর্বদা সচেষ্ট। দেশের ভোটারদের জন্য উৎসর্গীকৃত জাতীয় ভোটার দিবসটি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ, প্রচারের জন্য ভোটারদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অন্যান্য বছরের মতই এবারেও জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে এবং তাদের ইলেক্টর ফটো আইডেন্টিটি কার্ড হস্তান্তর করা হচ্ছে।

এই বছর পুরুলিয়া জেলার ভোটার তালিকা ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফলাফলের সাথে ভোটার তালিকার বিশেষ সারাংশ সংশোধন শেষ হয়েছে।
ভোটার তালিকা শুদ্ধ করার ক্ষেত্রে পুরুলিয়া জেলার নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং সহকারি নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা উল্লেখযোগ্য মান অর্জন করেছেন। আজ পর্যন্ত রিপিটেড ভোটার কার্ডের সংখ্যা, লজিকাল এরর, ডিএসই ন্যূনতম নামিয়ে আনা হয়েছে।
পুরুলিয়া জেলার নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং সহকারি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁদের উৎসাহিত করার জন্য জাতীয় ভোটার দিবস পুরস্কার প্রদান করা হয় জেলাশাসকের সভাকক্ষে। সুসজ্জিত ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধনও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *