গোয়ালতোড় থেকে দলমায় ফিরে গেল হাতির দল 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ অক্টোবর: পুজোর আগে ৪০-৪২টি হাতির যে দলটি গোয়ালতোড় এলাকার মাহালিসাই, হুমগড় জঙ্গলে এসে আশ্রয় নিয়েছিল, পুজো শেষ হতেই হাতির সেই দলটি দলমায় ফিরে গেল।

পুজোর তিন দিন আগে হাতির দলটি গোয়ালতোড়ে পৌঁছানোর পর দু’ভাগে ভাগ হয়ে যায়। শনিবার রাতে প্রায় ৩০টি হাতি শালবনি ব্লকের ভাউদির জঙ্গলে চলে যায়। এরপর ১১টি হাতি চন্দ্রকোনা রোডের মঙ্গলপাড়া ও ধানশোলার জঙ্গলে আশ্রয় নেয়। পুজোর সময় ওই এলাকার টাঙ্গাশোল, মঙ্গলপাড়া ও পাথরমারি এলাকার বিভিন্ন মৌজায় ধান ও শাক সবজির ব্যাপক ক্ষতি করে হাতিগুলি। বিঘার পর বিঘা ধান জমি সহ করলা, শশা, পালং শাকের ক্ষেত নষ্ট করেছে। হাতিগুলি ফিরে যাওয়ার পর এলাকার মানুষ স্বস্তিতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *