বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়ে গেল পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৩ মে: কোভিড পরিস্থিতির মধ্যেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়ে গেল পুরুলিয়ায়। সভাপতি হলেন অরুণাভ সিংহ মহাপাত্র। পর পর দুবার এই পদে নির্বাচিত হলেন তিনি। এই নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন অতুল চন্দ্র মাহাতো। ৩০ এপ্রিল করোনা বিধি মেনেই নির্বাচন হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয় বলে জানান সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মাহাতো। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহকারি সভাপতি, সহকারি সম্পাদক যুগ্ম সম্পাদক, নিরীক্ষক, পরিচালন সমিতির চার জন সদস্যও নির্বাচিত হন। এক বছর পর পর পুরুলিয়া জেলা আদালতের সংগঠিত আইনজীবীদের নির্বাচন হয়ে থাকে। সংগঠনের বর্তমানে ২৭৬ সদস্য রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *