বিধানসভায় দেখা যেতে পারে মমতা, মুকুল দ্বৈরথ, মুকুলকে বিরোধী দলনেতা করছে সক্রিয় বিজেপির একাংশ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ মে: মমতা মুকুল দ্বৈরথ এবার রাজ্য বিধানসভায়? বিধানসভায় তৃণমূলকে চাপে রাখতে মুকুলকে বিরোধী দলনেতা করতে চাইছে বিজেপি। শক্ত বিরোধী দলনেতা বিধানসভায় পাঠানোর জন্য মুকুলের উপরই বেশি ভরসা রাজ্য বিজেপির।

এবারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছেন মুকুল রায়। এই প্রথম তিনি বিরোধী দলের বিধায়ক হলেন। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি রেলমন্ত্রক চালাবার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজনীতি থেকে কূটনীতি সবেতেই মুকুল রায় পারদর্শী। তাঁর মতো একজনকে বিরোধী দলনেতা করে বিধানসভায় তৃণমূলকে চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপি। মুকুল রায়কে বিরোধী
দলনেতা করতে চেয়ে অনেকেই দিল্লিতে কথা বলেছেন। কিন্তু মুকুল রায়ের আবার দলে শত্রু সংখ্যাও কম নয়। বিজেপিতে মুকুল বিরোধীরা অবশ্য নিজেদের মধ্যে মানছেন এই পদের জন্য সত্যিই দাবিদার মুকুল রায়। এখন দেখার দলের সব পক্ষকে ম্যানেজ করে এই পদে মুকুল রায় বসতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *